Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুলবুলের ব্লক লিস্টে আছেন তামিম ইকবালও

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ‘ব্লক’ কাহিনী সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দেশের ক্রিকেটে। সাংবাদিক থেকে শুরু সাবেক ক্রিকেটার, মতের বিরুদ্ধে গেলেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করেন বুলবুল। সবশেষ জানা গেলো বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি। গত বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে। তামিম বলেন, ‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। বুলবুল ভাইকে কল করেছি ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’ শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

বুলবুলের ব্লক লিস্টে আছেন তামিম ইকবালও

Update Time : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬