Dhaka ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের উইকেটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লাথাম

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪৩ Time View

উপমহাদেশের উইকেট বরাবরই কিছুটা স্পিন বান্ধব হয়। আর মিপুরের উইকেট তো রীতিমতো স্পিন স্বর্গ! যদিও গত সিরিজে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। তারপরও মিপুরের উইকেটে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে আসন্ন ওয়ানডে সিরিজে মিরপুরের উইকেটে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন কিউই অধিনায়ক টম লাথাম। গতকাল বৃহস্পতিবার মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম বলেছেন, ‘ভালো উইকেট মনে হচ্ছে। আগের সিরিজ, পাকিস্তান সিরিজ থেকে কিছু তথ্য নিচ্ছি। এখানে মানিয়ে নেওয়াটাই আসল ব্যাপার। ঢাকায় কয়েকদিন হলো এসেছি। মাঠে নামতে সবাই মুখিয়ে আছে, সাথে অভিজ্ঞতা অর্জন করতেও।’ সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এ প্রসঙ্গে লাথাম বলেন, ‘আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। ব্যালান্স রাখতে হবে। বাংলাদেশের স্পিন এবং পেস দুই বিভাগই শক্তিশালী। দিনের খেলা এখানে আগেও অনেক হয়েছে। আমাদের মানিয়ে নিয়ে দেখতে হবে সামনে কী আসে।’ দলের তরুণদের নিয়ে লাথাম বলেন, ‘আমরা চাই তারা যেন তাদের স্কিলটা কাজে লাগায়। অবশ্যই আমরা চাই ছেলেরা ঘরোয়া ক্রিকেটে নিউজিল্যান্ডে নিজ নিজ দলের হয়ে যেভাবে খেলেছে, এখানেও যেন সেভাবেই খেলে। যদি তারা তা করতে পারে, তাহলে নিজেদের সুযোগটা কাজে লাগাতে পারবে। সবাই নিউজিল্যান্ডের হয়ে কখনও না কখনও খেলেছে। ফলে তারা জানে আন্তর্জাতিক ক্রিকেট কী জিনিস। হয়ত অনেক ম্যাচ খেলেনি। তবে এখানে বেশি বেশি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে, আগামী দিনের জন্য প্রস্তুত করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘এরকমটা আগেও হয়েছে। অনেকে আইপিএলে খেলার কারণে সিরিজ মিস করেছে। এবার তো পিএসএলও একসাথে হচ্ছে। এর ফলে অন্যদের সামনে সুযোগ আসছে। এটা নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। স্কোয়াড বড় করা যাচ্ছে। বেশি প্লেয়ার পাওয়া যাচ্ছে।’

Tag :
About Author Information

মিরপুরের উইকেটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লাথাম

Update Time : ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬