Dhaka ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে যা বললেন মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

গত বছর ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। এরপর দুটি সিরিজও জিতেছেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে মিরপুরে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে কথা বলেছেন তিনি। মিরাজ বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার এবং লম্বা সময়ের ব্যাপার। সেই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেইনটেইন করতে হবে এবং সিরিজগুলোতে ভালো খেলতে হবে। শেষ দুইটা সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী। লং টাইমের জন্য একজন অধিনায়ক যদি থাকে একটা টিমকে খুব ভালোভাবে গড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘অল্প সময়ের জন্য কাউকেই দায়িত্ব না দেওয়া হোক। সেক্ষেত্রে তার জন্য দল গড়া অনেক কঠিন হয়ে পড়ে। এটা একটা পজিটিভ দিক (লম্বা সময় অধিনায়কত্ব পাওয়া), আমি খুব ভালো ভাবে পরিকল্পনা করতে পারব প্রত্যেকটা সিরিজ। কোন কন্ডিশনে আমরা খেলব এবং প্লেয়াররাও একটা মানসিকভাবে স্বাধীন থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব।’ পরে কিউই দলকে নিয়ে মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‌্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’ বিশ্বকাপে আত্নবিশ্বাস নিয়েই যেতে চান মিরাজ, ‘বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। ২৩ বিশ্বকাপের আগে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু বিশ্বকাপে যেয়ে আমরা ভালো করতে পারিনি। তাই আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।’

Tag :
About Author Information

২০২৭ বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে যা বললেন মিরাজ

Update Time : ০৮:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬