Dhaka ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরুণ ধাওয়ানের নতুন সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

বি-টাউনে আবারও নস্টালজিয়ার ঝড় তুলতে আসছেন বরুণ ধাওয়ান। তরুণদের হৃদয়ে ঝড় তোলা এই তারকার নতুন সিনেমা “হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়”এর ফার্স্ট লুক টিজার মুক্তির আগেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। রঙিন আবহ, ঝাঁঝালো মিউজিক আর পুরনো দিনের সেই পরিচিত কমেডির ছোঁয়ায় পরিচালক ডেভিড ধাওয়ান যেন আবারও ফিরিয়ে আনতে চলেছেন তার ম্যাজিক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আজ সোমবার মুক্তি পেতে চলেছে ছবিটির টিজার। এতে প্রথমবারের মতো দর্শকরা দেখতে পাবেন ডেভিড ধাওয়ানের সেই ক্লাসিক বিনোদনধর্মী জগৎ, যেখানে থাকবে রঙ্গিন গল্প আর নস্টালজিয়ার মেলবন্ধন। টিজারে একসঙ্গে হাজির হবেন ছবির প্রধান দুই নায়িকা পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। একই সঙ্গে উন্মোচিত হবে সিনেমার মুক্তির তারিখ এবং এর সামগ্রিক মুড। সূত্রের দাবি, এই টিজারটি পুরোনো দিনের পাশাপাশি আধুনিক দিনের আবগী গল্পের মিশেলে তৈরি, যা দর্শকদের জন্য হতে পারে এক দারুণ চমক। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে এই টিজার, যা ইতোমধ্যেই বছরের অন্যতম বড় ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে, এনার্জেটিক ও বিনোদনমূলক সিনেমায় বরুণ ধাওয়ানের জনপ্রিয়তা থাকায়, দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। যদিও টিজারটি মাত্র এক মিনিটের, তবুও এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয় এবং ছবিটির বড়সড় প্রচারণার পথ খুলে যায়। টিজার প্রকাশের পরই ধীরে ধীরে জানা যাবে ছবির গল্প ও অন্যান্য চমকপ্রদ তথ্য। উল্লেখ্য, “হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়”সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি তার প্রতিষ্ঠান টিপস ইন্ডাস্ট্রিস এর ব্যানারে। খুব শিগগিরই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।

Tag :
About Author Information

বরুণ ধাওয়ানের নতুন সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা

Update Time : ১২:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬