Dhaka ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের সিনেমায় মন দিচ্ছেন অনন্ত জলিল

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১ Time View

দীর্ঘ সময় ধরে ভালো নেই প্রযোজক-চিত্রনায়ক অনন্ত জলিল। কারণ, তার ব্যবসায় ধস নেমেছে! এই নায়কের সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বেহাল দশা। ব্যবসা টিকিয়ে রাখতে প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন। তবুও লাভ হয়নি। অবশেষে কঠোর সিদ্ধোন্তে এই নায়ক। অনন্ত জলিল তার বিশাল গার্মেন্টস ব্যবসা ছেড়ে দিচ্ছেন। ধীরে ধীরে এ ব্যবসা থেকে সরে আসছেন। এরই মধ্যে তার শিল্প গ্রুপ এজেআই- সিস্টার কনসার্ন এবি ফ্যাশন চাইনিজ কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন বলে জানিয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও চাইনিজ প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান। কেন তিনি গার্মেন্টস ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, তা পুরোপুরি খোলাসা করেননি। তবে তিনি ব্যাংক লোন সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেছেন। এর বেশি কিছু বলেননি। অনন্ত জলিল জানান, এখন থেকে তিনি অভিনয় ও মডেলিংয়ে মনোযোগী হবেন। সম্প্রতি সেবা হোল্ডিংস লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে অনন্ত ও বর্ষা শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তারা মডেল হবেন। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছিলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’ বর্তমানে ব্যবসার অবস্থান অপরিবর্তিত থাকায় সিনেমার কথা ভাবছেন তিনি। ব্যবসা ভুলে এখন মন দিতে চান সিনেমায়। এখন দেখার বিষয় হচ্ছে, এ মাধ্যমে তারা নতুন করে কতটা সফল হন। কারণ, অনেক আগেই এই জুটি শোবিজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। বর্ষা আনুষ্ঠানিকভাবে শোবিজকে বিদায়ও জানিয়েছিলেন। ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অনন্ত জলিল। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সবগুলো সিনেমাতেই তার নায়িকা স্ত্রী বর্ষা। এই অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে ‘নেত্রী: দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ নামের সিনেমা দুটি।

Tag :
About Author Information

ফের সিনেমায় মন দিচ্ছেন অনন্ত জলিল

Update Time : ১২:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬