মুক্তির ২২তম দিনেও মাল্টিপ্লেঙ্ েনিজের সিঙ্গেল ডে আয়ের রেকর্ড নতুন করে ছুঁয়েছে আলোচিত সিনেমা ‘বনলতা এঙ্প্রেস’। গত শুক্রবারের ধারাবাহিকতা বজায় রেখে গত শনিবারও দেশের জনপ্রিয় কয়েকটি সিনেপ্লেঙ্ েদর্শকের চাপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেঙ্ ও স্টার সিনেপ্লেঙ্রে একাধিক শাখায় ক্যাপাসিটি সংকটের মুখে পড়তে হয়েছে সিনেমাটিকে। প্রদর্শনের হিসেবে দেখা যায়, স্টার সিনেপ্লেঙ্রে ৩৮টি শো, লায়ন সিনেমাসের ৩টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের ৪টি, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেঙ্রে ৩টি, শ্যামলী সিনেমার ৩টি এবং কে-স্ক্রিন সিনেপ্লেঙ্রে ৩টি-সব মিলিয়ে মোট ৫৪টি শো চালানো হয়। এর মধ্যে ৪০টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল, আর আরও ২টি শো ছিল প্রায় পূর্ণ। মুক্তির তিন সপ্তাহ পার করে ‘বনলতা এঙ্প্রেস’ এখন মাল্টিপ্লেঙ্ েএকের পর এক সাফল্যের নজির গড়ছে। ২২ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেঙ্ গ্রস দাঁড়িয়েছে ৬.১৪ কোটি টাকা। এর মাধ্যমে চলতি বছরে প্রথম সিনেমা হিসেবে ই-টিকেটিংয়ের আওতাভুক্ত থিয়েটারগুলো থেকে ৬ কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি। দর্শক আগ্রহ ও টিকিট বিক্রির ধারাবাহিকতা বিবেচনায়, সামনে সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 




















