Dhaka ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন বিবার

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’। এবারের আয়োজনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিচ্ছেন বিবার। সে সময় তিনি ভক্তদের জানিয়েছিলেন, র্যা মসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তাঁর মুখের এক পাশ অবশ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর দেন তিনি। গত বছর থেকে আবার মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন এই তারকা। কোচেলার এবারের আসরে বিবারকে সরাসরি গান গাইতে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ধারণা করা হচ্ছে, আগামী ১৮ এপ্রিলের শো-তে অংশ নিতে পারেন তিনি। শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা বন্ধ রাখেননি বিবার। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর অল্প সময় পরই ভক্তদের জন্য চমক হিসেবে নিয়ে আসেন ‘সোয়্যাগ টু’। নতুন এই কাজগুলো তাঁকে আবারও আলোচনায় নিয়ে আসে এবং লাইভ পারফরম্যান্সে ফেরার পথ তৈরি করে। বিবার ছাড়াও এবারের কোচেলা উৎসবে আরও অনেক আন্তর্জাতিক তারকার উপস্থিতি থাকছে। সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ নানা ঘরানার শিল্পীরা পারফর্ম করবেন। ফলে সংগীতপ্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে বহুল প্রতীক্ষিত এক আয়োজন। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বসংগীতের অন্যতম বড় মিলনমেলায় পরিণত করবে।

Tag :
About Author Information

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন বিবার

Update Time : ১২:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬