Dhaka ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎কুতুবদিয়ায় বরযাত্রীর গাড়ি পুকুরে, শিশুসহ ৪ জন আহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

‎নজরুল ইসলাম, কুতুবদিয়া:  ‎কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল)  বিকেল সাড়ে ৪টায়, দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথার দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

‎আহতরা হলেন, লেমশীখালী ইউনিয়নের আবুল কাসেমের স্ত্রী করিমা বেগম (৪৬), উত্তর ধুরুং ইউনিয়নের হোসাইনের স্ত্রী ছৈয়দুন নাহার (৮০) এবং চকরিয়া উপজেলার আব্দু ছাত্তারের ছেলে বারেক (৩০)। এছাড়া ৫ বছর বয়সী এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

‎প্রত্যক্ষদর্শী এবং বরযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ার নুরুল আমিনের ছেলে তারেক রহমানের বিয়ের বরযাত্রী নিয়ে জীপটি বড়ঘোপের ইলহাম কমিউনিটি সেন্টারের দিকে রওনা হয়। বহরের শেষ দিকে থাকা গাড়িটির সামনে হঠাৎ একটি ছাগল চলে আসে। চালক সোনামিয়া দ্রুত ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

‎পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারের কাজ শুরু করে আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎স্থানীয় এমইউপি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তিনি গাড়ি উদ্ধারে সাহায্য করেছেন।

‎এদিকে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

Tag :
About Author Information

‎কুতুবদিয়ায় বরযাত্রীর গাড়ি পুকুরে, শিশুসহ ৪ জন আহত

Update Time : ১১:০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬