সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিদেশ : আগামী মাসের শুরু থেকেই অতিরিক্ত ২০ দিনের তেলের মজুত ছাড়ার পরিকল্পনা করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ঘোষণার বরাত দিয়ে গতকাল শুক্রবার স্থানীয় একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। এর আগে গত মাসেই বিশ্বের অন্যতম বড় কৌশলগত তেল মজুতগুলোর একটি থেকে সরবরাহ শুরু করে জাপান। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। মধ্যপ্রাচ্য সংঘাতের পরিপ্রেক্ষিতে ডাকা এক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। দেশটির রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম এনএইচকে জানায়, ‘অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে আগামী মাসের শুরুতে বা এরপর থেকে সরকারি জাতীয় তেল মজুত থেকে অতিরিক্ত প্রায় ২০ দিনের সমপরিমাণ তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।’ জাপানের মোট তেল আমদানির প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।


এই বিভাগের আরো খবর