সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিদেশ : পরিশোধিত জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্ক জোরদারে দেশটি সফরে করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিঙ্গাপুর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম কমার কোনো লক্ষণ নেই। অস্ট্রেলিয়া তাদের পরিশোধিত জ্বালানির প্রায় ৯০ শতাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল। এই সপ্তাহে দেশটির প্রায় ৩ শতাংশ পেট্রোল পাম্পে ডিজেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ সিঙ্গাপুরের নেতা লরেন্স ওং-এর সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি দেশটির প্রধান জ্বালানি ও রাসায়নিক শিল্প হাব জুরং দ্বীপ পরিদর্শন করবেন। সিঙ্গাপুরের প্রধান তেল পরিশোধনাগারগুলোর ওই দ্বীপে অবস্থিত। দেশটি অস্ট্রেলিয়ার মোট পরিশোধিত জ্বালানির এক-চতুর্থাংশেরও বেশি সরবরাহ করে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের দ্বিতীয় বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছে আলবানিজ বলেন, ‘পরস্পরের কাছে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমাণ করা উভয় দেশের স্বার্থেই জরুরি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের কঠিন সময়ে একে অপরের ওপর নির্ভর করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’ অস্ট্রেলিয়ার এই শীর্ষ নেতা আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা এখন অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানান, অস্ট্রেলিয়ার ২১৬টি পেট্রোল পাম্পে ডিজেল নেই, যা মোট স্টেশনের প্রায় ২.৭ শতাংশ। তিনি আরও জানান, বর্তমানে দেশটিতে মাত্র ৩৯ দিনের জ্বালানি মজুত রয়েছে।


এই বিভাগের আরো খবর