সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে করল্লা, উস্তে, বেগুন, পটলের ও মিস্টি কুমার  দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতার চাপ বাড়লেও সরবরাহ কম থাকায় মূল্যবৃদ্ধি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
শুক্রবার(১০ এপ্রিল ) সকালে শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি উস্তে, বেগুন ও পটল ৪০–৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০–১০০ টাকায় উঠেছে। একইভাবে লাউ, টমেটো, ঢেঁড়শ, শসা ও গাজরসহ অন্যান্য সবজির দাম কেজিপ্রতি ১০–২০ টাকা পর্যন্ত বেড়েছে। কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
বাজারের খুচরা বিক্রেতা আব্দুল কাদের বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। আগের মতো সবজি আসছে না। আমরা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, তাই খুচরায় দাম বাড়াতে হচ্ছে।
আরেক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জেলা থেকে সরবরাহ কমে গেছে। পরিবহন খরচও বেড়েছে। মৌসুমি সবজির উৎপাদন কম থাকায় বাজারে প্রভাব পড়েছে।
শহরের নাগেরবাজার এলাকায় সবজি কিনতে আসা ক্রেতা মো. জাহিদুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে সবজির দাম এভাবে বেড়ে যাবে ভাবিনি। এখন এক কেজির বদলে আধা কেজি করে কিনতে হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।
গৃহিণী সালমা বেগম বলেন, সবজির দাম বেড়ে যাওয়ায় রান্নার তালিকা বদলাতে হচ্ছে। বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।
তবে সবজির বাজারে অস্থিরতা থাকলেও মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা জানান, মাছ ও মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। মুদি দোকানগুলোতেও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমে আসতে পারে। এদিকে সাধারণ মানুষ বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর