সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

১০/০৪/২০২৬, বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার তৃদিপ সরকার, অধ্যাপক-সুপদ রায়, শিমুল বিশ্বাস, সহকারী শিক্ষক-বিদ্যুৎ কুমার হাওলাদার প্রমুখ। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে – এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাফিন (প্লান্ট মনিটর), সাবিত আল মাহি (প্লান্ট ডক্টর), সিনিয়র গ্রুপে-সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সারা বিশ্বাস (থার্মো কার্বন সলিউশন) এবং বিশেষ গ্রুপে- আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের- ইসরাত জাহান নাদিয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক- জাকির হোসেন রিয়াজ। এছাড়া বিভিন্ন প্রকল্পে- খালিদ আহসান-আমতলী কামিল মাদ্রাসা,  মাহফুজুর রহমান-লতিফিয়া কামিল মাদ্রাসা,  মাহমুদুল ইসলাম- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সাথী আক্তার- রওশন আরা ডিগ্রী কলেজ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। কুইজে সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের রুকাইয়া জাহান লিসা (প্রথম), রূপকথা ঘোষ (দ্বিতীয়), সুষ্মিতা হালদার (তৃতীয়), জুনিয়র গ্রুপে- এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের অর্নব ভৌমিক (প্রথম), মোঃ রাইয়ান ইসলাম (তৃতীয়), দৈবজ্ঞহাটী বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের আসিম ফারহান (দ্বিতীয়)। বিজ্ঞান বিষয়ক বক্তৃতায়-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শাহরিয়ার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়) রুকাইয়া জাহান লিসা (তৃতীয়), বিজ্ঞান অলিম্পিয়াডে-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের-সুষ্মিতা হালদার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়), রূপকথা ঘোষ (তৃতীয়), রুকাইয়া জাহান লিসা (চতুর্থ), সানজিদা (পঞ্চম),  জুনিয়র গ্রুপে – এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের- মোঃ রাইয়ান ইসলাম (প্রথম), অর্নব ভৌমিক(দ্বিতীয়), তাসিন আহসান (তৃতীয়), সৌরভ দাস (চতুর্থ), আমতলী কামিল মাদ্রাসার- খালিদ আহসান (পঞ্চম) স্থান অধিকার করেন।


এই বিভাগের আরো খবর