শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতীয় সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় খাসিয়াদের বন্দুকের গুলিতে যুবক নিহত হয়েছেন। সীমানা পিলার থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এনিয়ে ৯ দিনের ব্যবধানে একই সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন। তিনি কালাইরাগ (কারবালার টুক) গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় তিনজন বাংলাদেশি ভারতীয় নাগরিক খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়ারা সুপারি চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বাংলাদেশী নাগরিক সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি আরো জানায়, অবৈধ অনুপ্রবেশকারী এই তিনজনই ইতিপূর্বে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এর আগে গত ১ এপ্রিল কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার ভারতীয় অংশে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি নিখোঁজ হোন। সাদ্দামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে কয়েকজন বন্ধুর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সে আর ফিরে আসেননি। সাদ্দামের বন্ধু আবু বকর জানিয়েছে, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এখনো তার কোনো সন্ধান মিলেনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ভারতে গিয়ে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। লাশ ইতিমধ্যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছে।


এই বিভাগের আরো খবর