শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, “প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে।”

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলের বাইরে কোচিং করালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে স্কুলের ভেতরে কোচিংয়ের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ।’

চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

একই সাথে খাতা দেখার মান যাচাই এবং নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।


এই বিভাগের আরো খবর