বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আসিফ নজরুল

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ খেলা যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন। অন্যদিকে টি-টোয়েন্টি দলও ছিল দারুণ ছন্দে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের এ বছর হওয়া আসরে খেলতে যায়নি বাংলাদেশ। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়, এর জেরেই বিশ্বকাপে যায়নি টাইগাররা। তবে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভুরাজনৈতিক থেকে শুরু করে ক্রিকেটীয় কূটনীতি- সবখানেই আলোচনা ছিল তুঙ্গে। এবার তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজেই জানালেন, কেন বিশ্বকাপ না খেলার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘কেন সিদ্ধান্তটা নিলাম? প্রথমবার তো ফেসবুকে বলা হলো, সরকার সিদ্ধান্ত নেয়নি। তারপর প্রাথমিক যে রিপোর্টটা, এটা কিন্তু বিবিসি বাংলা অনুবাদ করে ছাপিয়েছিল। আইসিসির ইন্ডিপেন্ডেন্ট এসেসমেন্টে তিনটি কথা বলেছিল যেটা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। বলেছে তিনটি কারণে বাংলাদেশ দলের ঝুঁকি বাড়তে পারে।’ কী কী ছিল ঝুঁকি, জানিয়ে তিনি বলেন, ‘এক হচ্ছে মুস্তাফিজ খেললে, দ্বিতীয়ত বাংলাদেশের দর্শকরা এদিক-সেদিক ঘুরাঘুরি করলে, তৃতীয়ত যেহেতু নির্বাচন আছেৃ এই তিনটি জিনিস দেখার পর মনে হয়েছে, ওরা কি আমাদের সাথে মশকরা করতেছে? তিনটা জিনিসই তো হবে। মুস্তাফিজ অবশ্যই খেলবে, বাংলাদেশের দর্শকরা অবশ্যই যেখানে-সেখানে ঘুরে ফেরাবে, ইলেকশন তো হবে। আমরা যখন তীব্র প্রতিবাদ জানালাম, তখন আরেকটা রিপোর্ট দিয়ে হালকাভাবে কথাটা এড়িয়ে গেল। তখন মনে হয়েছে তারা আমাদের নিরাপত্তা নিয়ে সিরিয়াস না।’ বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হয়নি- এই ভাবনা থেকেই মূলত কঠোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ও অন্তর্বর্তীকালীন সরকার। আসিফ নজরুল জানান, ‘ভারতীয় বোর্ড, কলকাতার দল না কিন্তু সরকার, তাদের পক্ষ থেকে একবারও যোগাযোগের চেষ্টা করা হয়নি যে ভাই তোমরা চিন্তা করো না আমরা দেখছি। অবশ্যই নিরাপত্তা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। সামনে নির্বাচন ছিল। ওখানে যদি একটা ভয়াবহ ঘটনা ঘটত এটার রেশ কীভাবে আসতো বাংলাদেশের ওপর।’


এই বিভাগের আরো খবর