বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের অস্ত্রোপচারের টেবিলে নেইমার

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

এখনও নিশ্চিত নয় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কিনা। ছিলেন না ব্রাজিলের সবশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলবে এই আলোচনা। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। চেষ্টার কোনো কমতি রাখছেন না মোটেও। সান্তোস তারকা নেইমার বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কয়েকদিন বিশ্রামে ছিলেন। মার্কা জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শেই ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। এরপর কয়েক মাসের মধ্যেই আবারও চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে যেতে হয় তাকে। এবার তিনি নিয়েছেন আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা-প্লাটিলেট-রিচ প্লাজমা (চজচ) থেরাপি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠন ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়,এই চিকিৎসার সময়টাও তিনি বেছে নিয়েছেন আন্তর্জাতিক বিরতির মধ্যে, যখন ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরার আশা করেছিলেন। এখন তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, লক্ষ্য একটাই বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠা এবং কোচ কার্লো আনচেলত্তিকে বোঝানো যে তাকে দলে রাখা উচিত। যুক্তরাষ্ট্র, মেঙ্েিকা ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে সময় খুব বেশি নেই, তাই নেইমারের এই লড়াই এখন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।

 


এই বিভাগের আরো খবর