সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের

প্রতিনিধি: / ২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মধ্যেপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে তা নাকচ করে দিয়েছে ইরান।

আজ শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা নির্দিষ্ট দেশটির নাম উল্লেখ করা হয়নি।সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ খবর এমন এক সময়ে এলো, যখন সামরিক সংঘাতের তীব্রতা বেড়েছে।

সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ আরো জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিশ্চিত করতে তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে ইরানের হামলার পর।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবের জবাবে ইরান লিখিতভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মাধ্যমে তার জবাব দিয়েছে।


এই বিভাগের আরো খবর