সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

টি-টুয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। বর্তমানে এই সংস্করণে তার মোট উইকেট সংখ্যা ৪১৬।

এই রেকর্ড গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন নিজেরই আদর্শ মোহাম্মদ আমিরকে। ক্যারিয়ারের শুরুতেই আমিরকে অনুসরণ করার কথা জানিয়েছিলেন তিনি। সেই আমিরকেই এখন পেছনে ফেলে বাঁহাতি পেসারদের তালিকায় শীর্ষে উঠে গেলেন বাংলাদেশের এই তারকা।

পরিসংখ্যান বলছে, কম ম্যাচ খেলেই এই অর্জন মোস্তাফিজের। যেখানে আমির ৩৫৬ ম্যাচে নিয়েছেন ৪১৪ উইকেট, সেখানে মোস্তাফিজ মাত্র ৩২৫ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেছেন। যা তার ধারাবাহিকতা ও কার্যকারিতার প্রমাণ দেয়।

পিএসএল শুরুর আগে এই তালিকায় মোস্তাফিজ ছিলেন তিন নম্বরে। টুর্নামেন্টে করাচি কিংসের বিপক্ষে এক উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে যান ওয়াহাব রিয়াজকে, যার উইকেট সংখ্যা ৪১৩। এরপর মুলতানের বিপক্ষে ম্যাচেই আমিরকে টপকে শীর্ষে ওঠেন তিনি।

তবে এই লড়াই এখানেই থেমে যাচ্ছে না। কারণ আমিরও পিএসএলে খেলছেন এবং ধীরে ধীরে নিজের উইকেট সংখ্যা বাড়াচ্ছেন। ফলে টুর্নামেন্টজুড়ে এই প্রতিযোগিতা জমে ওঠারই ইঙ্গিত মিলছে।

মোস্তাফিজের এই ৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রয়েছে ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে, যিনি দীর্ঘদিন এই রেকর্ডের মালিক ছিলেন।

তবে সব মিলিয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে উইকেটের সংখ্যায় এখনও সাকিব এগিয়ে আছেন ৫০৭ উইকেট নিয়ে। বয়স ও খেলার সুযোগের বিবেচনায় ভবিষ্যতে এই রেকর্ডও মোস্তাফিজের দখলে চলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে সামগ্রিকভাবে স্বীকৃত টি-টুয়েন্টিতে উইকেট নেওয়ার তালিকায় মোস্তাফিজ আছেন সপ্তম স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন রশিদ খান, যার উইকেট সংখ্যা ৭০৩।


এই বিভাগের আরো খবর