বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে”নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপা‌লের শ্রীফলতলা  আবাসন প্রকল্প মাঠে গত মঙ্গলবার বিকেলে সচেতনতামূলক নাটক “নাগ‌রি‌কের কথা” ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এই অনুষ্ঠান আয়োজন করে।
আবাসন প্রক‌ল্পে বসবাসকারী  দুই শতা‌ধিক নাগ‌রি‌কের উপ‌স্থি‌তি‌তে তা‌দের ম‌ধ্যে স‌চেতনাতা সৃ‌স্টির জন্য এই অনুষ্ঠান আ‌য়োজন ক‌রা হয়।
নাট‌কে শিশু বিবাহ, যৌন হয়রানী, পা‌রিবা‌রিক নির্যাতন ও যৌতু‌কের জন্য নির্যাতন প্র‌তি‌রোধ, নারী শিক্ষা ও উপার্জন ক্ষমতা, নারী পুরু‌ষের সমতা প্র‌তিষ্ঠা, স্বামী প‌রিত্যাক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারী‌দের সাম‌জিকভা‌বে হেয় না করা, সরকারী বি‌ভিন্ন সেবাসমূহ নায্যতার ভি‌ত্তি‌তে বন্টন এবং দ‌লিত জন‌গো‌ষ্ঠি বি‌শেষ ক‌রে প্র‌তিবন্ধী, হিজড়া, জে‌লে, ঋ‌ষি, ডোম, কাকড়াচাষী ও অন্যান্য পেশাজীবী মানুষ‌দের সামা‌জিক ও সরকা‌রি কা‌জে সম্পৃক্তকরণ বিষ‌য়ে তথ্য প্রদান করা হয়।
দাতা সংস্থা জিএফএ  কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এর অর্থায়‌নে, আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় এই  নাটক ও লোক সংগীত অনুষ্ঠান প্রদর্শনী আ‌য়োজন ক‌রা হয়।


এই বিভাগের আরো খবর