বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিদেশ : ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হয়েছেন। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার এই ঘটনা ঘটে এবং তাকে উদ্ধারে অভিযান চলছে। ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলেসনকে অপহৃত করা হয়েছে বলে তিনি কাজ করেন এমন একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। মার্কিন এক কর্মকর্তা ইরানপন্থি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিদেশি সাংবাদিক অপহরণের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি। দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অপহৃত সাংবাদিক মার্কিন নাগরিক ও নারী। তারা জানান, অপহরণে দুটি গাড়ি ব্যবহার করা হয়েছিল। একটি গাড়ি বাবিল প্রদেশে ধাওয়ার সময় উল্টে গেলে সাংবাদিককে দ্বিতীয় গাড়িতে তুলে নিয়ে যায় পালিয়ে যায়। একটি গাড়ি জব্দ এবং একজন সন্দেহভাজন আটক করা হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপহৃত সাংবাদিক শেলি কিটলেসন মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটরের জন্য কাজ করতেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলেসনকে অপহরণ করা হয়েছে। সংস্থাটি তার তাৎক্ষণিক এবং নিরাপদ মুক্তির আহ্বান জানিয়েছে। কিটলেসন দীর্ঘদিন ধরে ইরাক ও সিরিয়ায় ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াগুলো অতীতে বিদেশি নাগরিকদের অপহরণ করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল-ইরান যুদ্ধের পর থেকে ইরাকে মার্কিন স্থাপনায় হামলাও বাড়িয়েছে তারা। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ট্রাম্প প্রশাসনের কাছে আমেরিকার নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিককে আগে থেকেই হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল এবং তাকে ইরাক ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মার্কিন এক কর্মকর্তা অভিযোগ করেছেন, এই অপহরণের সঙ্গে কাতায়েব হিজবুল্লাহর জড়িত থাকার তথ্য রয়েছে। ২০২৩ সালে নিখোঁজ হওয়া অধ্যাপক এলিজাবেথ সারকভের জন্যও এই গ্রুপটিকে দায়ী করা হয়েছিল। সূত্র: এপি


এই বিভাগের আরো খবর