সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এশিয়ান কাপের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে হামজারা

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল শুক্রবার সকালে সিঙ্গাপুর পৌঁছেছেন হামজারা। ভিয়েতনামের হ্যানয় থেকে বাংলাদেশ দল সিঙ্গাপুরে পৌঁছায়। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে এবার প্রথম হোম ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায়। ঐ ম্যাচে বাংলাদেশ ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয় । বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ হচ্ছে ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। সিঙ্গাপুর অবশ্য ইতোমধ্যে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার। এরপরও সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। এশিয়া কাপ নিশ্চিত করা দলকে হারালে বাংলাদেশ ৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করবে । একই দিন অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ভারত হংকংকে হারালে বাংলাদেশ ও হংকংয়ের সমান ৮ পয়েন্ট থাকবে। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর কোনো গোল হজম করেনি। ম্যাচ খেলে ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর রওনা হয়। সিঙ্গাপুরে তিন দিন অনুশীলন করে ম্যাচ খেলবেন জামালরা।


এই বিভাগের আরো খবর