মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা আজ শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে। দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।