শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিএসএলে অভিষেকটা রাঙাতে পারলেন না ইমন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

১১তম ওভারের দ্বিতীয় বলে ফখর জামান আউট হন। প্রথমবার পিএসএলে খেলতে ২২ গজে নামেন ইমন। চার নম্বরে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তিনি। তবে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে লাহোর কালান্দার্স প্রথম ম্যাচে বড় সংগ্রহ করেছে। প্রথম বলে ইমন কোনো রান নিতে পারেননি। নিজের দ্বিতীয় বলে মুখোমুখি হয়ে ডাবলসে রানের খাতা খোলেন। প্রথম ১১ বলে মাত্র ৮ রান তুলে মার্নাস লাবুশেনকে ছক্কা মারেন। কিন্তু আর দুই বল ছিলেন ক্রিজে। ১৬তম ওভারের দ্বিতীয় বলে রাইলি মেরেডিথের বলে টাইমিংয়ে গড়বড় করে লং অনে রিজওয়ান মাহমুদের ক্যাচ হন। ১৩ বলে এক ছক্কায় ১৪ রান করেন ইমন। স্ট্রাইক রেট ১০৭.৬৯। ইমন জ্বলে উঠতে না পারলেও ফখরের হাফ সেঞ্চুরির সঙ্গে সিকান্দার রাজার ১০ বলে ২৫ ও শাহীন শাহ আফ্রিদির ২ বলে ১২ রানের সৌজন্যে লাহোর ৬ উইকেটে ১৯৯ রান করেছে। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মুস্তাফিজুর রহমানেরও। তিনি সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। দুজনকে একাদশে নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেছে স্বাগতিকরা। ইমনকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মুস্তাফিজ। বল হাতে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির সেঙ্গ পেস বিভাগ সামলাবেন বাঁহাতি পেসার। এই ম্যাচে টস জিতেছে তাদের দল এবং ব্যাটিংয়ে নেমেছে। নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল ও তামিমকে। এ ছাড়া রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি। আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। তারা ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় দেশের হয়ে খেলতে তারা ফিরবেন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি ম্যাচ। মুস্তাফিজ ২৪ এপ্রিল পিএসএলের বাকি অংশ খেলার জন্য পাকিস্তানে ফিরবেন।


এই বিভাগের আরো খবর