শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছয় দিনে কেমন পারফর্ম করলো শাকিবের প্রিন্স

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার দৌড়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ বঙ্ অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ষষ্ঠ দিনে এসে সিনেমাটির মোট গ্রস কালেকশন ১ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে। বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে ‘প্রিন্স’ সিনেমার সংগ্রহের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিন সিনেমাটি ১৯.১৩ লাখ টাকা আয় করেছে। তবে সীমান্ত সম্ভারের শো বাতিল না হলে এই সংগ্রহের পরিমাণ আরও বাড়তে পারত বলে ধারণা করা হচ্ছে। ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেঙ্, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ও মধুবন সিনেপ্লেঙ্সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ৪২টি শো চলেছে। এর মধ্যে ১০টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং একটি শো ছিল প্রায় দর্শকপূর্ণ। সব মিলিয়ে ছয় দিন শেষে মাল্টিপ্লেঙ্ থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.০৫ কোটি টাকায়। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল আশাব্যঞ্জক। প্রথম দিনে ১৬.১৯ লাখ টাকা দিয়ে শুরু করে দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ, তৃতীয় দিনে ১৫.২৯ লাখ, চতুর্থ দিনে ১৬.৩৮ লাখ এবং পঞ্চম দিনে ১৮ লাখের বেশি আয় করে সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশের পথ প্রশস্ত করে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই গল্পে শাকিব খানকে একদম নতুন এক গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রেক্ষাগৃহে সিনেমাটির এই দাপুটে অবস্থান বঙ্ অফিসে নতুন গতির সঞ্চার করেছে।

 


এই বিভাগের আরো খবর