বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপিত হয়েছে। দিবসটির সূচনায় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীরচর্চা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ প্রদর্শনী উপস্থাপন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে পড়ে মোরেলগঞ্জজুড়ে।


এই বিভাগের আরো খবর