বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইনি বিপাকে পড়লেন রণবীর সিং

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মুক্তির পর থেকেই বঙ্ অফিসে ঝড় তুলছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। প্রথম কিস্তির মতো সিক্যুেয়লেও তার অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু এই বঙ্ অফিস জোয়ারের মাঝেই বড়সড় হোঁচট খেলেন অভিনেতা। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অন্য অভিনেতাকে অপমানের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ঘটনাটির সূত্রপাত গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, সেই মঞ্চে জনপ্রিয় ছবি ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেট্টির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর। কেবল অনুকরণই নয়, ছবিতে দেখানো পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিও নকল করে দেখান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এতে কেবল ঋষভ শেট্টিকে অবমাননা করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত লেগেছে। এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, ‘কোনও ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই সে যত বড় তারকাই হোক না কেন।’ বিচারপতি আরও মনে করিয়ে দেন যে, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীরের সামাজিক দায়িত্ব অনেক বেশি এবং তার আচরণে আরও সংযত হওয়া উচিত ছিল। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে একটি হলফনামা জমা দিতে হবে এবং সেখানে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে বিষয়টি কেবল আদালতের চারদেয়ালে সীমাবদ্ধ রাখতে নারাজ মামলাকারী পক্ষ।


এই বিভাগের আরো খবর