সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আমেজে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার ঈদের দিন বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই বিশেষ আয়োজনের জন্য বঙ্গভবনে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটাবেন।


এই বিভাগের আরো খবর