সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ঈদের আনন্দ বার্তার মাঝেই রাজধানীতে হানা দিয়েছে মৌসুমের প্রথম দিককার শক্তিশালী কালবৈশাখী ঝড়। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় তীব্র ধূলিঝড়, বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে আসে।

ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। সকাল ১০টার দিকে পুরো শহর ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে এবং ধূলিঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে তীব্রতর আকার ধারণ করে। রাজধানীর বেশ কিছু এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

এদিকে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ঈদের দিনেও বৃষ্টির চোখরাঙানি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিনে গুমোট গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির বাগড়া উৎসবে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।


এই বিভাগের আরো খবর