সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জেলা যুবদলের সাবেক সাধারন  সম্পাদক মোঃ সুজন মোল্লার উদ্যোগে
শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে।
শনিবার (১৪ মার্চ)  বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর
এলাকার মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মহিলার মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীদের
মাঝে ঈদের নতুন পোশাক বিতারন করা হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে
অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের
সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং আসন্ন ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দেওয়া।
পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সুজন মোল্লা বলেন, সমাজের
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব
সৃষ্টি করাই আমার লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে
যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সুজন মোল্লার সহধর্মীনি সামিহা আফরোজ, বাগেরহাট
প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান,
মাদ্রাসার সভাপতি মোঃ মামুনুল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন
সম্পাদক সোনিয়া আক্তার, সহ সভাপতি দ্বীন সমাহম্মদ ফকির, বেমরতা ইউনিয়ন
বিএনপির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম রানা, যুবদল নেতা মোঃ মিজান ফকির
প্রমুখ।


এই বিভাগের আরো খবর