সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুর আড়াইটা নাগাদ নাতিদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জুমার নামাজ পড়ে স্টেডিয়ামে আসেন মির্জা ফখরুল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই নাতি। স্টেডিয়ামে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এরপর সরকারের এই প্রভাবশালী মন্ত্রীকে প্রেসিডেন্ট বঙ্ েনিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করছেন বিএনপি মহাসচিব। এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে খেলা দেখতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় মাঠে বসে উপভোগ করেন তিনি।


এই বিভাগের আরো খবর