Dhaka ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য

  • Reporter Name
  • Update Time : ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪৭ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক কোস্টগার্ড সদস্য।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এই ঘটনা ঘটে।
নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুকে গুলি পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বরে জানতে পেরেছি । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য

Update Time : ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬