সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অ্যাভাটার ৪’ কি তবে হচ্ছে না? মুখ খুললেন নির্মাতা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

অ্যাভাটার সিরিজ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস ক্যামেরন। তৈরি করেছেন সিরিজিটির আলাদা দর্শকমহল। সর্বশেষ মুক্তি পাওয়া সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বঙ্ অফিসে বেশ সাড়া ফেলে ঠিকই। কিন্তু তা ছিল আশানুরূপ, লাভের মুখ খুব একটা দেখেনি। ফলে চতুর্থ কিস্তি নির্মাণ হবে কি না, তা নিয়ে কপালে খানিক চিন্তার ভাঁজ নির্মাতার। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক জেমস ক্যামেরন। তবে পরিস্থিতি প্রতিকূল থাকলেও নতুন কিস্তি নির্মাণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি আলোচিত এই নির্মাতা; খুব অল্প কথাতেই পরবর্তী কিস্তি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন। স্যাটার্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সিনেমাটির চতুর্থ কিস্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেমস। সেখানে তার একটিই মাত্রই বক্তব্য ছিল শুধু- ‘অনেকটাই সম্ভাবনা আছে।’ এই জবাবের পর জেমস এমনও ইঙ্গিত দেন, সবকিছুই নির্ভর করছে দর্শকদের প্রতিক্রিয়া এবং বঙ্ অফিস আয়ের ওপর। বিশ্বজুড়ে প্রায় ১.৪৫ বিলিয়ন ডলার আয় করলেও বিপুল নির্মাণ ব্যয়ের কারণে তৃতীয় কিস্তিটি এখনও লাভের মুখ দেখতে পায়নি। আগের কিস্তি ‘দ্য ওয়ে অফ ওয়াটার’-এর তুলনায় এই ছবির আয় প্রায় ৮৭০ মিলিয়ন ডলার কম। জেমস ক্যামেরন এও জানান, বর্তমান সময়ে চলচ্চিত্র শিল্প এক কঠিন সময় পার করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে নির্মাণ ব্যয়ও কমিয়ে আনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। উল্লেখ্য, জেমস ক্যামেরন সিনেমা জগতের অন্যতম প্রভাবশালী নাম, যার ঝুলিতে রয়েছে ‘টাইটানিক’ ও ‘টার্মিনেটর’-এর মতো কালজয়ী সব সিনেমা। বর্তমানে দর্শকদের প্রতীক্ষা এখন ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর পূর্ণাঙ্গ সাফল্যের ওপর, যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে প্যানডোরা জগতের পরবর্তী যাত্রা।


এই বিভাগের আরো খবর