সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অসুস্থ স্ত্রীর দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন চিন্ময় মিস্ত্রি (৫৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী। রোববার (৮ মার্চ) উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত চিন্ময় মিস্ত্রি ওই গ্রামের অনিল মিস্ত্রির ছেলে। তিনি উপজেলার পঞ্চকরণ নতুন বাজার এলাকায় একটি মিষ্টির দোকান পরিচালনা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চিন্ময় মিস্ত্রির স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। বর্তমানে তিনি তার বাবার বাড়ি মংলা এলাকায় অবস্থান করছেন এবং সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চিন্ময় মিস্ত্রি আর্থিক সংকটে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সংসারের খরচ, দুই মেয়ের পড়ালেখা এবং স্ত্রীর চিকিৎসার ব্যয় একসাথে বহন করতে গিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। তার বড় মেয়ে কলেজে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চিন্ময় মিস্ত্রি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।


এই বিভাগের আরো খবর