সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাজধানীতে শুক্রবার দিবাগত রাতেই পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বালুর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন- সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে অটোরিকশাটির। এতে গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- হারুন অর রশিদ সানি(৩২) ও চালক আলিম (৫০)। এই ঘটনায় আহত হন হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)।

সায়েন্সল্যাবের স্থানীয়রা জানায়, সাজু আক্তার সুমন ও তার মেয়ে সুমাইয়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়। পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর