Dhaka ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদা পোশাকে বেপরোয়া মারপিটের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ৩১৪ Time View
জেলা প্রতিনধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সাদা পোশাকে পুলিশের এক কর্মকর্তার  লাঠি দিয়ে  কয়েকজনকে মারপিট করার ভিডিও ভাইরাল হওয়ায় সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের আইসি এসআই রওশন ফেরদৌসকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আবুল হাসনাত খান।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার সন্ন্যাসী ফাঁড়ি এলাকার চালিতাবুনিয়া গ্রামে প্রতিবন্ধী কবির শেখ তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ঘর তুলছিলেন। এ সময় এসআই রওশন ফেরদৌস প্রতিপক্ষ খলিল আকনের পক্ষ হয়ে সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। যা এক যুবক মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
এদিকে এসআই রওশন ফেরদৌসের মারপিটে আহত শিউলি বেগম (৪৫), রাজু শেখ (৩০) ও কবির শেখকে (৪৫) মোরেলগঞ্জ হাসাপাতাল ভর্তি করা হয়েছে।
 জেলা পুলিশ সুপার মোঃ আবুল হাসনাত খান বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। এটা সংগত মনে হয়নি। তাই, প্রাথমিকভাবে ওই এসআইকে ফাঁড়ি থেকে সরিয়ে নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

সাদা পোশাকে বেপরোয়া মারপিটের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড

Update Time : ০৬:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪