Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী গ্যাংস্টারের রহস্যে তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’

  • Reporter Name
  • Update Time : ০১:০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৭ Time View

বিনোদন: প্রেম-বিরহের চেনা গল্পের বাইরে গিয়ে এবারের ঈদে দর্শকদের সামনে আসছে ভিন্ন স্বাদের এক নারী-কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার ‘গোলাপী’। বাংলাদেশি টিভি নাটকে নারী গ্যাংস্টার ঘরানার গল্প খুব একটা দেখা যায় না। সেই শূন্য জায়গা পূরণ করতেই নির্মিত হয়েছে নাটকটি। কেন্দ্রীয় চরিত্রে তানজিন তিশা, যাকে দেখা যাবে দ্বৈত রূপে। নাটকের নামই বলে দেয়, গল্পের মূল চরিত্র গোলাপী। রহস্যময় এবং দুর্র্ধষ এই নারী চরিত্র একদিকে কোমল, অন্যদিকে ভয়ংকর। দুটি ভিন্ন সত্তার মিশেলে তৈরি হয়েছে তার পর্দা উপস্থিতি। নির্মাতা বলছেন, চরিত্রটি ছিল যেকোনো অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ শতভাগ উতরে গেছেন তানজিন তিশা। গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তৌসিফ মাহবুব। তিনি নায়ক না ভিলেন, সেই ধোঁয়াশাই তৈরি করবে নাটকের মূল সাসপেন্স। বস্তির জীবন থেকে পকেটমার চক্র, গ্যাংস্টার রাজনীতি থেকে পুলিশি অ্যাকশন, নানা স্তরে এগিয়েছে কাহিনি। ফলে এটি কেবল অ্যাকশন থ্রিলার নয়, আছে রোমান্স ও আবেগের ছোঁয়াও। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় রুবেল হাসান। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সিএমভি ব্যানারে নির্মিত নাটকটির শুটিং শেষ হয়েছে, বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাতা রুবেল হাসান বলেন, “নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে, তেমনই পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতি উঠে এসেছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার, সঙ্গে রোমান্টিক বিষয়ও থাকছে।” প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর ভাষ্য, “গোলাপী সিনেমার আদলে নির্মিত একটি নাটক। দর্শক ছোট পর্দায় বড় পর্দার অনুভূতি পাবেন।” সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপী’। নির্মাতা ও প্রযোজকের প্রত্যাশা, ঈদের নাটকের ভিড়ে আলাদা করে নজর কাড়বে এই নারী গ্যাংস্টারের গল্প।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

নারী গ্যাংস্টারের রহস্যে তানজিন তিশা, ঈদে আসছে ‘গোলাপী’

Update Time : ০১:০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬