সর্বশেষ :
অ্যাস্টন ভিলাকে হারিয়ে লজ্জার রেকর্ড এড়াল উলভারহ্যাম্পটন চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি, যা বললেন গার্দিওলা বুলবুল পদত্যাগের গুঞ্জন, সাকিবের মামলা,বিসিবির অবস্থান স্পষ্ট করলেন ফারুক আহমেদ আফ্রিদি মনে করেন শাদাব খান হতে পারেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক পিএসজি তারকাকে ভিড়তে রিয়াল, সিটি ও লিভারপুলের ত্রিমুখী লড়াই জয়ের উল্লাসে মাঠেই বিয়ের প্রস্তাব, তিন দিনেই ভাঙল ভাইরাল বাগদান নিজস্ব বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে শ্রদ্ধা, জানুন কারণ কসমেটিক সার্জারির জটিলতায় ঝরে গেল তরুণ মডেল বিয়াঙ্কা ডিয়াস ভাইরাল নাচে কটাক্ষের ঝড়, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, এমন সিদ্ধান্ত হয়নি: সার্টিফিকেশন বোর্ড
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

বিনোদন: কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়-এর কালজয়ী সৃষ্টি গুপী গাইন বাঘা বাইনে-এর জনপ্রিয় গানের আদলে তৈরি হয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার-এর নতুন ছবি ভূত বাংলা-এর একটি গান।

‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের অভিযোগ, এভাবে ব্যবহার করে সত্যজিৎ রায়ের সৃষ্টির মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। হরর-কমেডি ঘরানার ছবিটির নতুন গানটিতে ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’ কিংবা ‘ভাই ভূত বহেনা ভূত’-এর মতো শব্দচয়ন ব্যবহার করা হয়েছে। যা অনেকের মতে সরাসরি ‘আহা ভূত, বাহা ভূত’ গানের অনুষঙ্গ মনে করিয়ে দেয়।

শুধু সুর বা কথাই নয়, দৃশ্যায়ন নিয়েও আপত্তি তুলেছেন সমালোচকরা। তাদের ভাষ্য, মূল গানের স্নিগ্ধতা ও শৈল্পিক আবেদন এখানে অনুপস্থিত। বিশেষ করে গানে অক্ষয় কুমার-এর সঙ্গে স্বল্পবসনা প্রেতিনী বা নর্তকীদের নাচকে অনেকেই আবহের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলছেন।

সুরকার প্রীতম ও গীতিকার কুমার-এর কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ একে ‘সস্তা অনুকরণ’ বলেও মন্তব্য করেছেন। বিতর্কের মুখে প্রীতম জানিয়েছেন, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি গানটি নির্মাণ করেছেন। তবে চলচ্চিত্রপ্রেমীদের প্রশ্ন, শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে মূল গানের গাম্ভীর্য ও নান্দনিকতা কেন অক্ষুণ্ন রাখা হলো না।

ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এর আগে এই পরিচালক-অভিনেতা জুটি ভুল ভূলैया ও ভাগম ভাগ-এর মতো জনপ্রিয় কমেডি উপহার দিয়েছেন। তবে ভূত বাংলা মুক্তির আগেই বিতর্ক যে ছবিটির আলোচনাকে অন্য মাত্রা দিয়েছে, তা বলাই যায়।


এই বিভাগের আরো খবর