সর্বশেষ :
অ্যাস্টন ভিলাকে হারিয়ে লজ্জার রেকর্ড এড়াল উলভারহ্যাম্পটন চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি, যা বললেন গার্দিওলা বুলবুল পদত্যাগের গুঞ্জন, সাকিবের মামলা,বিসিবির অবস্থান স্পষ্ট করলেন ফারুক আহমেদ আফ্রিদি মনে করেন শাদাব খান হতে পারেন পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক পিএসজি তারকাকে ভিড়তে রিয়াল, সিটি ও লিভারপুলের ত্রিমুখী লড়াই জয়ের উল্লাসে মাঠেই বিয়ের প্রস্তাব, তিন দিনেই ভাঙল ভাইরাল বাগদান নিজস্ব বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে শ্রদ্ধা, জানুন কারণ কসমেটিক সার্জারির জটিলতায় ঝরে গেল তরুণ মডেল বিয়াঙ্কা ডিয়াস ভাইরাল নাচে কটাক্ষের ঝড়, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, এমন সিদ্ধান্ত হয়নি: সার্টিফিকেশন বোর্ড
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কসমেটিক সার্জারির জটিলতায় ঝরে গেল তরুণ মডেল বিয়াঙ্কা ডিয়াস

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

বিনোদন: কসমেটিক সার্জারি করানোর মাত্র কয়েকদিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন ব্রাজিলিয়ান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর বিয়াঙ্কা ডিয়াস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই তরুণীর আকস্মিক মৃত্যু ভক্ত ও বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। মার্কিন ম্যাগাজিন চবড়ঢ়ষব-এর প্রতিবেদনে জানানো হয়, সার্জারির পর শারীরিক জটিলতা তৈরি হয় বিয়াঙ্কার। তার ঘনিষ্ঠ বন্ধু ও ম্যাসাজ থেরাপিস্ট জেফ কালোর্স সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “মৃত্যু কিছুই নয়। আমাদের বন্ধন এখনো ছিন্ন হয়নি।” বন্ধুর এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। আরেক বন্ধু প্যাট্রিসিয়া গ্যান্ডেনও ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দেন। তার ভাষায়, “আমি শুধু জানি আমাদের সুন্দর মুহূর্ত ছিল, অবিশ্বাস্য আলাপচারিতা ছিল। ঈশ্বর তোমার পরিবারকে সান্ত্বনা দিক। আমি তোমাকে অনেক স্নেহ ও গর্বের সঙ্গে স্মরণ করব।” বন্ধু জিওভান্না বোর্হেস ইনস্টাগ্রাম স্টোরিজে দুজনের কিছু ছবি প্রকাশ করেন। সেখানে সার্জারির পর বিয়াঙ্কার শারীরিক অবস্থার পরিবর্তন স্পষ্ট ছিল বলে জানান তিনি। জিওভান্নার দাবি, বিয়াঙ্কার ফুসফুসে রক্ত জমাট বাঁধে, দুবার খিঁচুনি হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি আর জীবিত ছিলেন না। গত বছরের শেষ দিকে লন্ডন-এ ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন বিয়াঙ্কা। ধারণা করা হচ্ছে, সর্বশেষ ১৮ ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলো শহরে একটি গাড়ির ভেতর থেকে তোলা সেলফি পোস্ট করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল প্রায় ৬০ হাজার। মডেলিং, লাইফস্টাইল ও দৈনন্দিন জীবনের নানা ঝলক নিয়মিত ভাগ করে নিতেন ভক্তদের সঙ্গে। প্রাণবন্ত উপস্থিতি আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। বিয়াঙ্কার অকাল মৃত্যু নতুন করে কসমেটিক সার্জারির ঝুঁকি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। যদিও তার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে ঘনিষ্ঠদের বর্ণনায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে।


এই বিভাগের আরো খবর