শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরাইলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে। চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ও হামাস একে অপরকে দোষারোপ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হামাস কর্তৃপক্ষের অধীনে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গতকাল শুক্রবার ভোরে গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার মধ্যরাতের কিছু সময় পরে দক্ষিণ গাজায় আরেকটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী ইসরাইলি সেনারা তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে সরে গেলেও এখনও অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬০১ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনীর দাবী, একই সময়ে তাদের অন্তত চারজন সেনা নিহত হয়েছে। গাজায় সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ ও সীমিত প্রবেশাধিকার থাকায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।


এই বিভাগের আরো খবর