Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড হেম্পের সাথে চুক্তি বাড়াচ্ছে বিসিবি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

খেলাধুলা:২০২৫ সালের শুরু থেকেই ছুটি কাটাচ্ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। তখনো বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি ছিল এক বছর তথা চলমান ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি। সেবার হেম্প কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে। শুরুতে হাই পারফর্মম্যান্স দলের সঙ্গে এরপর কাজ করেছেন নারী বিভাগের সঙ্গেও। তবে হেম্পের সঙ্গে সেই চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই কোচ। নতুন করে আরও এক বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে হেম্পের। বিসিবির একজন কর্মকর্তা এমনটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন এক বছরের জন্য আবারো বিসিবির সঙ্গে থাকছেন হেম্প। এইচপির প্রধান হিসেবেই নিযুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানেই হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি। সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছিল। যেখানে থাইল্যান্ডে দলের সঙ্গে গিয়েছিলেন হেম্পও। দলের ক্রিকেটাররাও হেম্পের কাজে খুশি। যে কারণে চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

ডেভিড হেম্পের সাথে চুক্তি বাড়াচ্ছে বিসিবি

Update Time : ০৩:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬