Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল এক কীর্তি গড়লেন সিকান্দার রাজা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ Time View

খেলাধুলা:ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গত বৃহস্পতিবার বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের কীর্তি গড়লেন। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ১৫ রান করতেই ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন। এদিন ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই কীর্তি গড়েন রাজা। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দুটি চার ও দুটি ছয়ে ২১ বলে ৩১ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক। রাজার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। ১৩২ ম্যাচ খেলে রাজার নামের পাশে ১০৪ উইকেট ও ৩০১৬ রান। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে তিন হাজারের বেশি রান করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিরল এক কীর্তি গড়লেন সিকান্দার রাজা

Update Time : ০৩:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬