Dhaka ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যতিক্রমী একক গান গাইলেন হাবিব ওয়াহিদ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ Time View

বিনোদন:প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে ফিরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। গতকাল শুক্রবার দুপুরে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। জানা গেছে, ঈদের ইত্যাদির গানগুলো যাতে দর্শকদের কাছে ভিন্নধর্মী ও চিত্তাকর্ষক মনে হয়, সেজন্য প্রতিবারই শিল্পী নির্বাচন ও নির্মাণে বিশেষ বৈচিত্র্য রাখা হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে হাবিব একটি ব্যতিক্রমী একক গান গেয়েছেন। পোস্টে হানিফ সংকেতের দেওয়া তথ্যমতে, হাবিবের গাওয়া এই নতুন গানটির শিরোনাম ‘বুঝি নাই তো আগে’। গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। একদল যন্ত্রশিল্পী নিয়ে ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে গানটি পরিবেশন করেছেন তিনি। শুটিংয়ের সময় মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা গানটির সুর ও কথার সাথে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন, একবার শুনেই অনেকে শিল্পীর সাথে ঠোঁট মিলিয়েছেন। নির্মাতার আশা, এবারের ঈদে হাবিবের এই গানটি বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতাদের মুখে মুখে ফিরবে। গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Tag :
About Author Information

জনপ্রিয়

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ব্যতিক্রমী একক গান গাইলেন হাবিব ওয়াহিদ

Update Time : ০৩:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬