Dhaka ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ পেলো ‘বনলতা এঙ্প্রেস’-এর পোস্টার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

বিনোদন:হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত আসন্ন সিনেমা ‘বনলতা এঙ্প্রেস’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। এরই মধ্যে প্রকাশ পেল নব্বই দশকের আবহে সিনেমার পোস্টার। গত বৃহস্পতিবার পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। “বনলতা এঙ্প্রেস”-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?’ পোস্টার প্রকাশ করে তানিম নূর লেখেন, ‘বনলতা এঙ্প্রেস’র অফিশিয়াল পোস্টার। ‘উৎসব’ টিমের পক্ষ থেকে। ‘বনলতা এঙ্প্রেস’ আসছে এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এঙ্প্রেসে!’ পুরোনো দিনের আবহে বানানো এই পোস্টারে লেখা ছিল, ‘এটি কেবল একটি সাধারণ গল্প নয় বরং ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।’ চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্টপ্রোডাকশন।

Tag :
About Author Information

জনপ্রিয়

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

প্রকাশ পেলো ‘বনলতা এঙ্প্রেস’-এর পোস্টার

Update Time : ০৩:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬