Dhaka ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে পদক পেয়ে রিঙ্ায় বাড়ি ফিরলো ব্যান্ডদল ওয়ারফেজ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

বিনোদন:প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে একুশে পদক পেয়েছে ওয়ারফেজ। পদক নিয়ে রিকশায় করে বাড়ি ফিরলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ফেরার পথে রিকশাচালকসহ ফেসবুকে হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেন দলের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। গত বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়। হেভিমেটাল ব্যান্ড হিসেবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করেছিল ‘ওয়ারফেজ’। ক্রমে জনপ্রিয় থেকে তারুণ্যের ক্রেজে পরিণত হয় দলটি। ১৯৯১ সালে দলের নামেই প্রকাশিত হয় প্রথম হেভিমেটাল গানের অ্যালবাম ‘ওয়ারফেজ’। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়। তাদের মুখে মুখে ফিরতে থাকে ‘একটি ছেলে’, ‘বসে আছি’ গানগুলো। ওয়ারফেজের বর্তমান লাইন আপের দলনেতা ও ড্রামসে টিপু, ভোকালে পলাশ, লিড গিটারে কমল, সামির ও সৌমেন। মূলত ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে একুশে পদক দিচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

একুশে পদক পেয়ে রিঙ্ায় বাড়ি ফিরলো ব্যান্ডদল ওয়ারফেজ

Update Time : ০৩:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬