Dhaka ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে একের পর এক অতর্কিত হামলা-অভিযান, পুলিশসহ নিহত ৪৫

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

বিদেশ : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে গত ৪৮ ঘণ্টায় দেশটির পুলিশ ও বেসামরিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তাসংস্থা এএফপি’র। আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েকদিনের মধ্যেই দেশটিতে এসব হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে সন্ত্রাসীদের সিরিজ হামলায় গত দুইদিনে পুলিশের ১৫ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন বেসামরিক হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের দুইজন কর্মকর্তাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তারা এখনো নিখোঁজ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এসব হামলার বেশিরভাগের দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে টিটিপি হামলার পরিমাণ বাড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রদেশটিতে গত ৪৮ ঘণ্টায় পৃথক চারটি অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে নিজেদের যোদ্ধারা নিহত হয়েছেন কিনা- সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি টিটিপি। আফগানিস্তান সন্ত্রাসী সংগঠনগুলোকে নিজেদের ভূখণ্ডে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ পাকিস্তানের। দেশটির অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব সন্ত্রাসী পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে আফগানিস্তান। দেশটিরও অভিযোগ, নিজেদের ব্যর্থতা লুকাতে এসব দাবি করছে পাকিস্তান। সামপ্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হামলা বেশ বেড়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, সামরিক বাহিনীর বহর, ঘাঁটি, থানা লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এনিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। দেশ দুইটির মধ্যতে যেকোনো সময় তুমুল আকারে সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

ছবি : ০৪

Tag :
About Author Information

জনপ্রিয়

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

পাকিস্তানে একের পর এক অতর্কিত হামলা-অভিযান, পুলিশসহ নিহত ৪৫

Update Time : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬