Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে পুকুর খনন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া, মোল্লার রাস্তা এলাকায় ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের উদ্যোগে পুকুর খনন কাজের উদ্ভোধন করা হয়েছে। ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।এসময় তিনি বলেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে পুকুর ও খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়ও সহযোগিতা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জাতীয়তাবাদী দল (বিএনপি), মোরেলগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে জহির উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকায় পানি সংকট নিরসন, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতেও ফাউন্ডেশন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), মোরেলগঞ্জ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে স্থানীয় কৃষি, মৎস্য ও পরিবেশ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

এমবাপের হ্যামস্ট্রিং চোটে রিয়াল শিবিরে শঙ্কা, বিশ্বকাপ নিয়ে আপাতত স্বস্তি

মোরেলগঞ্জে পুকুর খনন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

Update Time : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬