Dhaka ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ 

  • Reporter Name
  • Update Time : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী স্থানীয়দের বাঁধায় ভবন নির্মান কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসার অধ্যক্ষ বলেন, তার মাদরাসায় ৪ তলার ভীতসহ একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হবার কথা রয়েছে।

ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’র পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ব্যাপক অনিয়মের কারনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদার জন্য নয়।

থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বুধবার(২৫ ফেব্রুয়ারি) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মান কাজ বন্ধ 

Update Time : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬