বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোজার শুরুতেই বাড়ল পেঁয়াজের দাম, কেজি কত?

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর বাজারে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পযর্ন্ত বেড়েছে। যা ক্রেতাদের মাঝে দুঃ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

তথ্যনুযায়, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গত কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। রমজান মাসের প্রথম দিনেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আকারে একটু ছোট পেঁয়াজ আবার ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে কোনো দোকানেই ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, ভ্যানগাড়ি থেকে দুই দিন আগে ৫০ টাকা কেজি দরে কিনেছি। আমার ছোট পরিবার, সপ্তাহখানেক চলে যাবে। তারপর তো বেশি দামেই কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে এটা তো জানতামই, ব্যবসায়ীরা রোজা আসলেই দাম বাড়িয়ে দেয়।

এদিকে এক বিক্রেতা বলছে, আজকে নয়, গত দুই-তিন দিন ধরেই পেঁয়াজের দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। রমজানকে কেন্দ্র করে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।


এই বিভাগের আরো খবর