Dhaka ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

বিদেশ : মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট গতকাল বুধবার সতর্ক করে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে। প্যারিসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র দিয়ে তারা কী করবে সে বিষয়ে তারা খুবই স্পষ্ট ছিল। এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’ তিনি আরো বলেন, ‘সুতরাং যেকোনো উপায়ে আমরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের অগ্রযাত্রা থামাব, তাকে নিবৃত্ত করব। ’জেনেভায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা করেন, যার লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এড়ানো। আলোচনার পর ইরান জানায়, সংঘাত এড়াতে একটি চুক্তির জন্য তারা ‘নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তেহরান এখনো ওয়াশিংটনের সব ‘রেড লাইন’ মেনে নেয়নি।

Tag :
About Author Information

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ‘যেকোনো উপায়ে’ বিরত রাখবে যুক্তরাষ্ট্র

Update Time : ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬