Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View
বাগেরহাট প্রতিনিধি: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাওলাদার মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কমিটির সদস্য বেলাল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ,সন্ত্রাস  ও রাজনৈতিক নেতাকর্মী ও কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনা না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Update Time : ০৭:৩৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬